• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

কিশোরগঞ্জে নির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : কিশোরগঞ্জে ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

বঙ্গভবনের একজন মুখপাত্র বাসসকে জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন।

সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রপ্রধান শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন। খবর বাসস।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০