• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : বইমেলার কালি মন্দির গেটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত সেই দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহসভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিনকে (সহসভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, এই দুই ছাত্রলীগ নেতা গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তাদের আটক করে শাহবাগ থানা। পরে ভুক্তভোগী বাদী হয়ে ছিনতাইয়ের মামলা করলে তাদের কোর্টে চালান করে দেওয়া হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ