• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

এনবি নিউজ : বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় শুক্রবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ। তিনি বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণ নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে পাঠানো হয়েছে চিঠিটি। এতে পাকিস্তানের করাচির মতো বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। পরে গতকালই এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় আনসার আল ইসলামের মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি হাতে লেখা। এতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের। গণমাধ্যমকে ডায়েরির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেছিলেন, জিডি নম্বর ১৭০৪। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) জিডির তদন্ত করছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১