• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ সোমবার পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা এবং স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  মন্তব্য করেন, জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচির সময় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। গতকাল রোববার আমরা দেখলাম প্রেসক্লাবের সামনে একজন পুলিশকে একা পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিল। তা সবাই দেখেছেন। সেখানে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসক্লাবে কোনোদিন আমাদের পুলিশ ভেতরে ঢোকে না এবং এদিন যেভাবে ইটপাটকেল ছুড়ছিল সে সময় দুই-একজন হয়তো ঢুকেছে। কিন্তু যেভাবে ইটপাটকেল ও মারামারির সৃষ্টি হয়েছিল সেখানে উচিত ছিল মারামারি না করা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের নিরাপত্তা রক্ষায় বহিরাগত প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। এতে করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানো সম্ভব। প্রেসক্লাব তো আপনাদের, আপনারাই এর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন।’

পুলিশ স্টাফ কলেজ মিরপুর-১৪ তে আয়োজিত মেমোরিয়াল ডে-তে জানানো হয় ২০২০ সালে করোনাসহ বিভিন্ন সময় মারা গেছেন ২০৮ জন সদস্য। দায়িত্ব পালনকালে তাদের এ মৃত্যুতে শোক জানিয়ে নিহতের পরিবারবর্গের হাতে সম্মানতা তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০