• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

এনবি নিউজ : রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে।

আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে মন্তব্য করে জিএম কাদের বলেন, ইতোমধ্যেই নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে আছে। দেশের মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে অনেক। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে।

অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না বলে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, শিশুখাদ্য কিনতে পারছে না। এমনকি, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না এবং ঔষধ কিনতে পারছে না সাধারণ মানুষ। এমন বাস্তবতায় পবিত্র রমজান আমাদের সামনে।

জিএম কাদের আরো বলেন, আমরা অনেক আগে থেকেই সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। মাহে রমজান ও পবিত্র ঈদের আগেই ভর্তুকি দিয়ে বিশেষ ব্যবস্থায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১