• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন ৫৫৬ ভূমিহীন পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ মার্চ, ২০২৩

এনবি নিউজ : প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামে ৫৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এর সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ কুড়িগ্রামসহ সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এরমধ্যে কুড়িগ্রামে তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং চতুর্থ পর্যায়ে ৪৫০টিসহ মোট ৫৫৬টি ঘর হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, কুড়িগ্রামে প্রথম থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত তিন হাজার ৯০০টি পরিবার জমিসহ ঘর বরাদ্দ পেয়েছে। চতুর্থ পর্যায়ে ৫৫৬টি ঘরের মধ্যে চর ডিজাইনে ৫৫টি চরের পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ণ প্রকল্পে অবস্থানরত শিশুদের লেখাপড়া চালিয়ে যেতে সেখানে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠদান কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছীতে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলোতে জরিপ কার্যক্রমের মাধ্যমে ডাটাবেজ তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাতে বয়সভেদে কর্মহীন মানুষকে কর্মে সম্পৃক্ত করা যায়। এছাড়াও চিলমারীতে ৩০টি হরিজন সম্প্রদায়কে জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০