• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আইপিএল খেলতে ভাড়া করা বিমানে ভারত গেলেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এনবি নিউজ : আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে কাল রাতেই ঢাকা ফিরেছেন মোস্তাফিজুর রহমান। আজ সকালে আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন তিনি। ভাড়া করা বিমানে সকাল ৮টায় ভারতের উদ্দেশে রওনা দেন এই বাঁহাতি পেসার।

বিমানযাত্রার এক মুহূর্তে মোস্তাফিজ

আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের খেলা। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজ থাকায় নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা বেশি।

সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাদের দুজনকে পাচ্ছে না কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি বলেছেন, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন?’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১