• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে ভারতে পালাল পাচারকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এনবি নিউজ : যশোরের চৌগাছা সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ( ৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে চৌগাছা উপজেলার লক্ষীপুর সীমান্ত থেকে চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চৌগাছা কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করবে। এমন সংবাদে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে।

এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়।

পরবর্তীতে উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১.৫১৫ কেজি এবং বর্তমান বাজার মূল্য এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি’র টহল অত্যন্ত জোরদার থাকায় এ স্বর্ণের চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০