• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আবারও সয়াবিন তেলের মুল্য বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

এনবি নিউজ : আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা লিটার।

আজ বৃহস্পতিবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে। ভোজ্যতেল উৎপাদক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে।

খোলা তেল ও পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি খোলা সয়াবিন ১৭৬ টাকা। এক লিটার খোলা পাম সুপার তেলের দর ১৩৫ টাকা ধার্য করা হয়েছে।

এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। এখন ৫ লিটারের বোতল ৫৪ টাকা বাড়িয়ে ৯৬০ টাকায় বিক্রি হবে। খোলা পাম তেলের আগের দাম ছিল ১১৭ টাকা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০