• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ মে, ২০২৩

এনবি নিউজ ডেস্ক : তুরস্কে রোববার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, যে পরিমাণ ভোট গণনা করা হয়েছে, তাতে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিরোধী জোটের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনার বাকি আছে, তাতেও প্রয়োজনীয় ভোট পেয়ে জিতে যেতে পারেন ৬৯ বছর বয়সি এরদোগান। বিশেষ করে প্রবাসী ভোটারদের বেশির ভাগ ভোট এখনো গণনার বাকি আছে। আর প্রবাসী ভোটারের বড় অংশ পেয়ে থাকেন এরদোগান। ২০১৮ সালের নির্বাচনে বিদেশি ভোটের ৬০ শতাংশ পেয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, এখনো নির্বাচনে জেতার সম্ভাবনা আছে। তবে শেষ পর্যন্ত নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালে তা মেনে নেব। সোমবার সকালে রাজধানী আঙ্কারায় একে পার্টির কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে এমন কথা বলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এরদোগান বলেন, তিনি এখনো জিততে পারেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ (দ্বিতীয় দফা নির্বাচন) মেনে নেবেন এবং জাতির সিদ্ধান্তকে সম্মান করবেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘প্রথম দফায় নির্বাচন শেষ হয়েছে কি না- আমরা এখনো জানি না। … যদি আমাদের জাতি দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচন করে, তাহলে সেটাকেও স্বাগত জানাব।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০