• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপিনেতা চাঁদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘রাজশাহী নগরীর ভেরিপাড়া মোড় থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁদকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।’

দলীয় সূত্র জানায়, আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হওয়ায় আজ তিনি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। পথে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে  প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে। ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০