• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

শাহনাজ খুশির ছেলে দিব্যর অভিনয়ে মুগ্ধ তামিল নায়িকা কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

মাসুদ রানা : দেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। তাদের ছেলে দুই জমজ ছেলে দিব্য ও সৌম্য। তারাও বাবা-মায়ের পথেই হাঁটছেন। অভিনয় করে এরই মধ্যে বেশ সুনামও কুড়িয়েছেন। তারা শুধু নাটক নয়, সিনেমাতে নাম লিখিয়েছেন।

দিব্য তার মা অভিনেত্রী শাহনাজ খুশির সঙ্গে

দেশের সীমানা পেরিয়ে বাইরেও দিব্য ও সৌম্যর অভিনয় প্রশংসিত হচ্ছে। দিব্যর সম্প্রতি অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর-২’-এর অভিনয় দেখে ভারতের তামিল এবং বাংলা সিনেমার নায়িকা কথা নন্দী ভূয়সী প্রশংসা করেছেন।

দিব্য তার মা অভিনেত্রী শাহনাজ খুশির সঙ্গে

এ বিষয়ে দিব্যর মা অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, ‘মহানগর-২’- এর অভিনয়ে মুগ্ধ হয়ে, ভারতের বাংলা এবং তামিল ছবির অভিনেত্রী, কথা নন্দী দূর দেশ থেকে বাসায় ফুল পাঠিয়েছে দিব্যকে। প্রীতি জানিয়েছে।

দিব্যকে তামিল নায়িকা কথা নন্দীর পাঠানো ফুল

খুশি আরও বলেন, তার প্রতিনিধির মাধ্যমে ফুল পাঠানোর পরে, হোয়াটস অ্যাপে ফোন করে অনেকক্ষণ কথা বলে তার সেই মুগ্ধতা কথা ব্যক্ত করে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘কারাগার-২’ও তিনি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন।

দিব্য

কথা নন্দীর সদ্য অভিনীত তামিল সিনেমা, ‘থালাইকুথাল’ নেটফ্লিক্সে প্রশংসিত হয়। এসব শুভাশীষ-ভালোবাসা নিশ্চয় দিব্যর জন্য কাজের প্রেরণা হবে। ধন্যবাদ কথা নন্দী!

এদিকে দিব্যকে আসছে ঈদের বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি ওয়েব সিরিজের কাজ করছেন তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১