• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

রোগীর পেট থেকে বের করা হলো ১৫ কলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

এনবি নিউজ : মানুষের পেটের ভেতর মিলল কলম। তাও আবার একটি-দুটি নয়, ১৫টি। সেই কলমগুলো কোনো অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে বের করে এনেছেন চিকিৎসকেররা। রোগী এখন সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এনবি নিউজ অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম।

ড. জাহিদ বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যাথা নিয়ে বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫) হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তার পেটের মধ্যে অনেক গুলো কলম রয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে তার পেট থেকে বের করে আনা ১৫টি কলম।’

আব্দুল মোতালেব মানসিক রোগী উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘আব্দুল মোতালেব বিভিন্ন সময় রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সুস্থ অবস্থায় আছেন।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১