• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপর চাপ সৃষ্টি করবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

এনবি নিউজ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন সরকারের নতুন ভিসা নীতি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এ ভিসা নীতি বিএনপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।’

আজ সোমবার (২৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

‘সরকারের নীতিনির্ধারকরা বলছেন—গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু হলো। এ কথা কি প্রমাণ করে না যে আগের সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি?’ একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। গাজীপুরের নির্বাচন সম্প্রতি হয়েছে বলেই এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।’

মার্কিন নতুন ভিসা নীতি দেশের সব মানুষের জন্য লজ্জাকর কি—না, এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এমন মার্কিন ভিসা নীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের অনেক দেশের বিষয়ে তাদের ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। কারও বিষয়ে ঘোষণা করেছে, কারও বিষয়ে করেনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনে অবারিত সুযোগ তৈরি করেছে। পাশাপাশি গুজব তৈরি করে মানুষের জীবনকে ক্ষেত্রবিশেষ জটিল ও দুর্বিষহ করে তুলছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০