• শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

এরদোয়ানকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

এনবি নিউজ : আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রজব তাইয়্যেব এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, গত ১৪ মে ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনর্নির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনর্নির্বাচন আপনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।

রজব তাইয়্যেব এরদোয়ান নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বাংলাদেশের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

রবিবার (২৮ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিরোধীদলীয় নেতা কেমাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন। সূত্র: বাসস।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০