• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম:
হাতিয়ায় মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ! আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

বাংলাদেশে ৩৬ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩

এনবি নিউজ : বাংলাদেশে এখন পর্যন্ত ৩৬ কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন শতকরা ৮৮ ভাগ মানুষ, দ্বিতীয় ডোজ ৮২ ভাগ এবং তৃতীয় ডোজ পেয়েছেন দেশের ৪০ ভাগ মানুষ। দেশে গড়ে ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ করোনার টিকা নিয়েছেন, যা উন্নত বিশ্বের চেয়ে বেশি। ধনী দেশগুলোতে ৭২ ভাগ মানুষ টিকা পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, বুস্টার ডোজ হিসেবে ভিসিভি নামে নতুন একটি টিকা আসছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে এই টিকা আনা হচ্ছে। ইতোমধ্যে ৩০ লাখ টিকা আসছে। ট্রায়ালের কাজ শেষ হয়েছে। এই টিকা দেওয়া হবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তাদের তৃতীয় ডোজ হিসেবে। আর যারা টিকা নেননি এমন ব্যক্তিদের মধ্যে ৬০ বছরের বেশি যারা আছেন তাদের এবং সম্মুখ সারির যোদ্ধাদের এই টিকা দেওয়া হবে।

মন্ত্রী জানান, বাংলাদেশ বিশ্বের মোট উৎপাদিত টিকার ১১ ভাগ টিকা পেয়েছে এ পর্যন্ত। দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। শিগগিরই দেশে টিকা উৎপাদন হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০