• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এবারের বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

এনবি নিউজ : এবারের বাজেট হবে গরিববান্ধব হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তাঁর বাজেট পেশ করার কথা রয়েছে। এর আগে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে ধারাবাহিকতা থাকছে এবারের বাজেটে।

আজ বাংলাদেশের ৫২তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। গতকাল শুরু হয়েছে বাজেট অধিবেশন। মূল্যস্ফীতির চাপসহ নানা চ্যালেঞ্জের মধ্যে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন তিনি।

ব্যক্তি বা পারিবারিক জীবনে যেমন আয় ব্যয়ের হিসাব রাখতে হয়। তেমনি রাষ্ট্র পরিচালনায় এবং জনগণের চাহিদামত উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করতে হয় সরকারকে। রাখতে হয় রাজস্ব আয় ও অর্থায়নের পরিকল্পনা। সরকারের আয়-ব্যয়ের এই রূপরেখাই তুলে ধরা হয় অর্থবছরের বাজেটে।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম- উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে। এবার সরকার মোট রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করেছে ৫ লাখ কোটি টাকা।

এটি হতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম বাজেট। আর অর্থমন্ত্রীর টানা ৫ম বাজেট।

বাজেটের আকার চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৮২ হাজার কোটি টাকা বেড়ে হচ্ছে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ছিলো ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০