• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শিশুর সাজা ১০ বছরের বেশি না, জবানবন্দিও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। রায়ে আরও বলা হয়েছে, আইনের সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে দেশে কোনো সুনির্দিষ্ট আইন নেই। আর যেকোনো ধরনের অপরাধই হোক, শিশুকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না।

গতকাল  বৃহস্পতিবার বিচারপতি মো. সওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ এই রায় দেন।

আগে শিশুদের বিচার হতো ১৯৭৪ এর শিশু আইন অনুযায়ী। ২০১৩ সালে হয় নতুন শিশু আইন। এই আইনে শিশুর বয়স, জবানবন্দি গ্রহণ, দণ্ড ও শিশু সংশোধনাগারসহ বিশেষ বেঞ্চ গঠন করা হয়। সেই বেঞ্চই শিশুদের নিয়ে যুগান্তকারী এই রায় দিয়েছেন।

রায়ের তিনটি সিদ্ধান্ত হলো- শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই, শিশুকে সাজা দেওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। আর অপরাধ যাই হোক, একজন শিশুকে ১০ বছরের বেশি সাজা নয়।

আদালত তাঁর রায়ের পর্যবেক্ষণে আরও বলেছেন, শিশুরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তাই অপরাধকে নিজেদের ঘাড়ে নিয়ে নেয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০