• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আইরিশ ক্রিকেটারের করোনা, চট্টগ্রামে ম্যাচ পরিত্যক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

এনবি নিউজ : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছিল আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ। কিন্তু সেটি শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। আয়ারল্যান্ডের এক ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরপরই ম্যাচটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

গত পরশু দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। আজ খেলা শুরু হয়ে যাওয়ার পর সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দুর্ভাগ্যবশত আয়ারল্যান্ডের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা ধরা পড়ে। তিনি আজ মাঠে ছিলেন। তাঁকে অবশ্য সঙ্গে সঙ্গেই সঙ্গ নিরোধ অবস্থায় নেওয়া হয়েছে।

আজ থেকেই চট্টগ্রামে আয়ারল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ইনিংসের ৩০তম ওভারে আসে দুঃসংবাদটি। এ সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১২২ রান। এই সময় গত পরশুদিন করা করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। সবার নেগেটিভ এলেও প্রিটোরিয়াসের পজিটিভ আসে। দুই আম্পায়ার মোর্শেদ আলী খান ও তানভীর আহমেদ দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শামীম হোসেনকে ব্যাপারটি বুঝিয়ে বলেন। আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টরকেও পুরো বিষয়টি জানানো হয়। এর পরপরই দুই দলের ক্রিকেটাররা মাঠ ছাড়েন। এ সময় তৌহিদ ৪৪ আর শামীম ২২ রান নিয়ে ব্যাটিং করছিলেন।

খেলা দেখতে মাঠে গিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। পুরো ঘটনার ব্যাপারে তিনি বলছিলেন, ‘খেলা বন্ধ। ওদের একটা ক্রিকেটারের কোভিড পজিটিভ এসেছে। বুঝতে পারছি না কি হচ্ছে। গত পরশুর করোনা রিপোর্ট এসেছে নাকি আজ ১১টায়। ম্যাচে খেলছিল সেই ক্রিকেটার। তারপর ওরা মাঠ ছাড়ে। এখন খেলা বন্ধ। আর এই ম্যাচ হচ্ছে না। দেখি কী হয়। এটা তো ডাক্তারদের ব্যাপার। তাঁরা কি বলে দেখতে হবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১