• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিএনপি ৭ মার্চের গুরুত্ব বিলম্বে হলেও অনুধাবন করতে পেরেছে: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ রবিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বিলম্ব হলেও ৭ মার্চের গুরুত্ব বিএনপি অনুধাবন করতে পেরেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন,  ঐতিহাসিক দিবসগুলো আমাদের জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটাকে সঠিকভাবে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

এসময় বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগের পাশাপাশি আন্দোলনের ডাক দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, তারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করতে চেষ্টা করেছে। সেই প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি। এখন তারা তা অনুধাবন করতে পেরেছে। তবে এখন আন্দোলনের ডাক দেয়া তাদের এটা কূটকৌশল। এর মাধ্যমে তারা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তাদের এই কূটকৌশল আগেও সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০