• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও হামলায় ইমন রনি নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর এলাকায় গত রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ইমন রনি বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছুরিকাঘাত করে ছাত্রলীগ নেতা ইমনকে হত্যা করা হয়।

এ ঘটনার জন্য পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রিক ছাত্রলীগকে দায়ী করছে স্বজনেরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে দুটি পক্ষ আরেফিন নগর এলাকায় সশস্ত্র অবস্থান নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ৫০ থেকে ৬০ জনের একটি গ্রুপ ইমনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতারা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে পুলিশকে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যাবস্থা না নেওয়ায় খুনের এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার বিজয় বসাক জানান, দুটি পক্ষের সংঘর্ষের পর ছুরিকাঘাতে ইমন নামের একজন নিহত হয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১