• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

চট্টগ্রামে লরির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, প্রাণ গেল দুই যন্ত্রশিল্পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ মার্চ, ২০২১

 

এনবি নিউজ : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় উল্টোপথে আসা কন্টেইনারবাহী লরি ও যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১) নামের দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এ সময় চালক ও শিল্পীসহ আহত হয়েছেন আরও ছয়জন। উপজেলার সোনাপাহাড় এলাকায় আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত তরুণ শিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ লুৎফরসহ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, আটজন শিল্পী আজ শনিবার মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পরে মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় দুই যন্ত্রশিল্পীসহ আটজন আহত হন।

ওসি আরও জানান, লরিটি প্রথমে ঢাকামুখী থাকলেও সোনাপুর এলাকায় গিয়ে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এরপর লরিটির চালক লরি রেখে পালিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১