• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

তাপমাত্রা বৃদ্ধি ও দুটি বিভাগে হালকা বৃষ্টিপাতের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

এনবি নিউজ : সোমবার রাতে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে জানানো হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দুদিন তেমন পরিবর্তন নেই। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে দেশে দুটি বিভাগে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশের কোথাও কোথাও ভোর থেকে হালকা কুয়াশাও পড়বে। কোথাও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় নদীবন্দরগুলোতে সতর্কতা দেখাতে হবে না

আজ মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১