• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক-বাহক : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই  ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারকবাহক।

বিএনপি নেতাদের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্শাল থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিল তারা, তা এখনও বজায় রেখেছে। 

জনাব ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানান। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চান সেতুমন্ত্রী। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান তিনি। 

আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনসমূহ সরকারি দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০