• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মা-বাবার পাশে চির শায়িত হলেন ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ শুক্রবার  মাগরিবের পর পারিবারিক কবরস্থানে তার মা-বাবার পাশে শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বরেন্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিকালে প্রথমে তার নির্বাচনী এলাকা কবিরহাট সরকারি কলেজ মাঠে, দ্বিতীয়বার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এবং সর্বশেষ মানিকপুরে তার গ্রামের বাড়ির দরজায় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে ২টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে তার লাশ কবিরহাট সরকারি কলেজ মাঠ পৌঁছে। সেখানে জানাজা শেষে লাশের কফিন আসে সরকারি মুজিব কলেজ মাঠে।

এসব স্থানে জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মওদুদের সহধর্মিণী সাবেক এমপি বেগম হাসনা জসীমউদদীন মওদুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা আবদুল হাই সেলিম, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম সিকদার, জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১