• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

ফরিদপুরে বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মার্চ, ২০২১

এনবি নিউজ : ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গরদি এলাকায় কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, সেতুটি ভেঙে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সঙ্গে নগরকান্দা উপজেলার সড়কপথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ফরিদপুরের জুঙ্গরদি এলাকায় কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মাঝখানের অংশ ভেঙে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, পুরোনো এই সেতুটির ওপর দিয়ে বেশ কিছু দিন ধরে আতঙ্ক নিয়ে চলাচল করছিল যানবাহন ও স্থানীয়রা। বারবার একটি নতুন সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১