• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সমুচিত দিতে প্রস্তুত আওয়ামী লীগ :

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সাথে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই।

ওবায়দুল কাদের বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোন ব্যক্তি বিশেষকে নয়।

তিনি মন্তব্য করেন, এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এই হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০