• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

শেখ হাসিনার এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ দুপুরে বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মির্জা ফখরুল শুধু বলে বেড়ান যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ এতো সহজ নয়। শেখ হাসিনার একটি রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না, পথ হারাবে না।

সাধন চন্দ্র আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি, জামায়াত থেকে শুরু করে এমন কেউ নেই যে শেখ হাসিনার কাছ থেকে সুবিধা পায়নি। এ সরকারের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না।

তিনি বলেন, কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছে। কম দামে সার পাচ্ছে। এখন সেচের অভাবে ধান নষ্ট হয় না। বিধবারা বিধবা ভাতা, বয়স্করা বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, স্কুল কলেজে নতুন নতুন বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট হচ্ছে। তাই

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগে কোনো হাইব্রিড, মাদকব্যবসায়ী ও মাস্তানদের স্থান নেই। সঠিক সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১