• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শবেবরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

এনবি নিউজ : আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শবেবরাতের ছুটি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ২৯ মার্চ দেশে পবিত্র শবেবরাত পালিত হবে। তাই পবিত্র শবেবরাতের ছুটি ৩০ মার্চ পুনর্নির্ধারণ করেছে সরকার। আগে এই ছুটি ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছিল। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে।

চলতি বছরের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবেবরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবেবরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবেবরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবেবরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০