• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বায়তুল মোকাররম মসজিদের সামনে মুসল্লীদের একাংশের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে আগুন। সাংবাদিকসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

এনবি নিউজ : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভকারী, সরকার সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আজ শুক্রবার জুমার নামাজ শেখে বিক্ষোভ শুরু করেন মুসল্লিরা।

সংঘর্ষে একাধিক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। বিক্ষোভের সময় দুটি মোটরসাইকেলে আগুন দিতে দেখা গেছে।

বায়তুল মোকাররম এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকে ৩৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীও ছিলেন। বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। দুপুরের দিকে মতিঝিলের শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১