• সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

বগুড়ায় ট্রাক,কাভার্ডভ্যান ও মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ ‍যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মার্চ, ২০২১

এনবি নিউজ : বগুড়ার শেরপুর উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরবাইকআরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও মির্জাপুরের নাদু মিয়া (৪০)।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইন্সপেক্টর বানিউল আনাম ও শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, রাত ৮টার দিকে আবু সাঈদ ও নাদু মিয়া একটি মোটরবাইকে মির্জাপুর বাজার থেকে শেরপুর সদরে যাচ্ছিলেন।তারা শেরুয়া বটতলা এলাকায় পৌঁছলে ঢাকাগামী ট্রাক ও বগুড়াগামী কাভার্ডভ্যান মোটরবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী নাদু মারা যান।

পুলিশ আরও জানায়, আহত আবু সাঈদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। পথিমধ্যে অব্স্থা গুরুতর হলে তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান। টায়ার ফেটে গেলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারায়। এ কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১