• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে বিএনপির বিরুদ্ধে দুটি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

এনবি নিউজ : চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সূত্র মতে, একটি মামলা হয়েছে পুলিশের ওপর হামলার অভিযোগে। অন্যটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে।

মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন।

মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে বলে বলে থানাসূত্রে জানা গেছে।

গত সোমবার বিকাল নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২১ জন আহত হন। এ সময় বিএনপির নেতাকর্মীরা রাস্তায় টায়ার পোড়ান। আসবাবপত্রে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১