• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : বলিউডের প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বাঙালি এই সংগীত তারকাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ তথ্য জানিয়েছেন তার মেয়ে রিমা লাহিড়ী। খবর হিন্দুস্তান টাইমসের।

বাপ্পি লাহিড়ীর মুখপাত্র জানান, সব রকমের সাবধানতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত বাপ্পি লাহিড়ীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তিনি।  সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।

মার্চের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছিলেন ৬৮ বছর বয়সি বাপ্পি লাহি়ড়ী। তবে সেই ডোজ নেওয়া হয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।  ভ্যাকসিনের জন্য নিবন্ধনের কথা ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছিলেন ‘ডিস্কো কিং’।

ভারতে করোনার প্রকোপ নতুন করে ঝেঁকে বসছে। সাম্প্রতিক সময়ে একাধিক বলিউড তারকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ তালিকায় রয়েছেন পরেশ রাওয়াল, আমির খান, আর মাধবন, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ানের মতো তারকারা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১