• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বিশ্বে করোনায় মোট আক্রান্ত ১৩ কোটির বেশি , মৃত্যু প্রায় ২৯ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

এনবি নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ১৩ কোটির বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) ছয় লাখ ৮৪ হাজার মানুষের দেহে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাস। এ নিয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাবিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১১৮ জন।

২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো এ তথ্য জানিয়েছে।

দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনো শীর্ষে ব্রাজিল। সাড়ে তিন হাজারের মতো মৃত্যুতে লাতিন আমেরিকার দেশটির মোট প্রাণহানি তিন লাখ ২৫ হাজার ছাড়াল। বৃহস্পতিবারও শনাক্ত হয় ৯০ হাজার সংক্রমণ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৯৫৫ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ৬৬ হাজার ছাড়াল প্রাণহানি। এদিন করোনায় ৬২১ জনের মৃত্যুর রেকর্ড করেছে পোল্যান্ড। এ ছাড়া, ইতালি ও মেক্সিকোয় সংখ্যাটি পাঁচ শতাধিক।

ভারতে ৪৫৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমণ শনাক্ত হয়েছে ৮২ হাজার। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৮ লাখ ৩৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০