• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রিমান্ড শেষে কারাগারে নিপুণ রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ শুক্রবার  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বাসে অগ্নি সংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামি হলেন- হাজী আরমান হোসেন। এর আগে গত ২৯ মার্চ এ দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৮ মার্চ রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১