• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় আঁখি আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার টুবিয়া গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে স্বজন ও এলাকাবাসী।

স্বজনেরা জানান, দেড় বছর আগে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রামের আঁখি আক্তারের সঙ্গে একই গ্রামের আরিফ বেপারীর বিয়ে হয়। সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই-বোন। বিয়ের সময় আঁখির পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়া হয়। কিন্তু এরপরও প্রতিনিয়ত যৌতুকের জন্য আঁখির ওপর মানসিক নির্যাতন শুরু করেন আরিফ। পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় আঁখির ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। গত এক সপ্তাহ ধরে নির্যাতনের পরিমাণ বাড়তে থাকে।

বিষয়টি এলাকার মুরুব্বিদের জানালে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আঁখিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিফ বেপারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০