• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

হেফাজতে ইসলামের চক্রান্ত ও নৈরজ্যে মদদ দিয়েছে বিএনপি ও জামাত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ এপ্রিল, ২০২১ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে ঘটানো হয়েছে। আর এদের মদদ দিয়েছে বিএনপি ও জামাত, যার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বিএনপি’র নিপুণ রায়ের ফোনালাপ।’

আজ শনিবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাবে একথা বলেন।

ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা নৈরাজ্যকারীদের সাথে যুক্ত হয়ে এক অপরাধ করেছেন, আবার এখন সেই অপরাধীদের আড়াল করার অপচেষ্টা করে আরেকটা অপরাধ করছেন-দুই অপরাধেই বিএনপি অপরাধী।’

বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন-পোষণের কারণেই এই সমস্ত অপশক্তি মাথাচাড়া দেয়ার সুযোগ পায় বরে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘আমি অনুরোধ জানাবো, কোনো ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না।’

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘সরকার সমর্থিত লোকেরাই সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ও নিপুণ রায়ের ফোনালাপ সরকারের বানানো’ এর জবাবে ড. হাছান  বলেন,  নৈরজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা পত্রপত্রিকাসহ সব গণমাধ্যমে আছে। তিনি আরও বলেন, নিপুণ রায়ের ফোনালাপ দিবালোকের মতো স্পষ্ট, এটিকে বানানো বলা মির্জা ফখরুল সাহেবের বানোয়াট কথাবার্তারই পুণরাবৃত্তি মাত্র।

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সবাই পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ