• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপকে বাসের চাপা, ২১ পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশবাহী পিকআপকে বাসের চাপায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার পীরবাড়ি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের মধ্যে কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনের চিকিৎসা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিল। এ সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহণের একটি বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী গাড়িটিকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান এবং আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০