• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

মার্কেট খুলে দেওয়ার দাবিতে মিরপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : মার্কেট খুলে দেওয়ার দাবিতে রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে ওই এলাকার বিভিন্ন সড়কে মিছিল করেন ব্যবসায়ীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মিরপুর ১ ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর ১ নম্বর এলাকায় কো-অপারেটিভ মার্কেটের ব্যবসায়ী মনির হোসেন এনবি নিউজকে  বলেন, সরকার বিধিনিষেধ দিলেও অফিস-আদালত, বইমেলা, শিল্পকারখানা থেকে শুরু করে অনেক কিছুই খোলা রেখেছে। তাঁরাও তাঁদের দোকান সীমিত আকারে খুলতে চান। এই দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুর ১২টার দিকে মিরপুর ১ নম্বর চত্বরে জড়ো হতে থাকেন ব্যবসায়ীরা। তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে সনি সিনেমা হলের সামনের মোড় হয়ে আবার ১ নম্বর মোড়ে ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে এসে জড়ো হন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী সড়কে থাকা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। তবে কয়েকজনের বাধায় তাঁরা গাড়ি ভাঙচুর করতে পারেননি।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ও ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের চারজন ব্যবসায়ী  বলেন, স্বাস্থ্যবিধি মেনে কিছু সময়ের জন্য হলেও দোকান খুলতে চান তাঁরা। কারণ গত বছর রমজানে লকডাউনের কারণে ব্যবসা মন্দা গিয়েছিল। সামনে ঈদ। এবারও দোকানপাট বন্ধ রাখলে তাঁরা বিপর্যয়ের মুখে পড়বেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১