• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

 

এনবি নিউজ : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ‘এস কে ৩’ নামের লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চ ডুবে ৩৫ জন নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে লাইটার জাহাজের চালকসহ সংশ্লিষ্টদের।

গতকাল মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলাটি করেন বিআইডব্লিউটিএ-এর সহকারি পরিচালক (ট্রাফিক ও নিরাপত্তা বিভাগ) বাবুলাল বৈদ্য।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক সাহা জানান, লাইটারেজের সংশ্লিষ্টদের অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। পুলিশ জাহাজটিকে আটকসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে।

গত রোববার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিকেল ৬টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লঞ্চটি শীতলক্ষ্যা নদীর সদর উপজেলার কয়লাঘাট এলাকায় গেলে পেছন থেকে একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌবাহিনীর ডুবুরি দল ও নৌ-পুলিশের সদস্যেরা। যাত্রীবাহী লঞ্চডুবির এই ঘটনায় মোট ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০