• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ফের আইসিইউতে আবদুল মতিন খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপিকে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাকে সেখানে স্থানান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মাহিন। গতকাল মঙ্গলবার তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর আগে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন খসরু। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয়। ৩১ মার্চ শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় খসরুকে কেবিনে নেওয়া হয়।

গত ১ এপ্রিল ফের করোনা পরীক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসে তার। কিন্তু হঠাৎ করে খসরুর শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়।

গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন মতিন খসরু। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০