• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

ঋণখেলাপিরা এফবিসিসিআইর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ বুধবার (৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ২০২১-২০২৩ সাল মেয়াদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের মতোই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআইর) নির্বাচনেও ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না।

বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক পদের সব প্রার্থীর সিআইবি রিপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, এফবিসিসিআই’র সংবিধির ১৫(সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। সে মোতাবেক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করা প্রয়োজন।

সরকারের উপসচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এফবিসিসিআই নির্বাচন ২০২১-২০২৩ এ পরিচালক পদে প্রার্থীদের সিআইবি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাঠানোর লক্ষ্যে এফবিসিসিআই থেকে পাওয়া কাগজপত্র (সফট কপি সহ একটি পেনড্রাইভ ) নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১