• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জীবন রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেব : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

 

এনবি নিউজ : নভেল করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মানুষের জীবন বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষের জীবন-জীবিকা চলতে হবে। মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত অপরিহার্য। সবাই বিশেষভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এবং প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন।’

শেখ হাসিনা জানান, করোনাভাইরাসে অনেক কার্যক্রম থমকে গেছে। তবুও যতটা সম্ভব উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০০৯ থেকে টানা সরকারে থাকার কারণে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০