• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ সরকার বিশ্বশান্তি সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বশান্তি সুসংহত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এখন আগের সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, সেই আদর্শ ও নীতি অনুসরণ করেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি সাজিয়েছি।

অনুশীলনে অংশগ্রহণকারী সব দেশের সশস্ত্র বাহিনীর সদস্য এবং সরকার-প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুশীলন অনুষ্ঠানে যে সকল দেশ অংশ নিয়েছে, তাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক এক নতুন মাত্রা পেল।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১