• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

অবিলম্বে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন চেয়েছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন চাই।

মির্জা ফখরুল  বলেন, ‘আমি খবর নিয়েছি তিনি (খালেদা জিয়া) স্টেবেল আছেন। ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, সারা দেশের মানুষ দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে উঠেন। আমি আবারও দেশবাসীর কাছে সেই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সব সময় দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি চেয়ে আসছি। আমি ধন্যবাদ জানাতে চাই, ডা. জাফরুল্লাহ চৌধুরীকে যে তিনি তার দুই একদিনের কথার মধ্যে একটা জরুরি কথা বলেছে, এই করোনার মধ্যে অবিলম্বে তার পূর্ণাঙ্গ জামিন দেয়া প্রয়োজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। এজন্য আামি তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে, আজ মঙ্গলবার এক বিবৃতিতে ‘মিথ্যা মামলায়’ কারাগারে আটক নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো ও পুনরায় রিমান্ডে নেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা ও বানোয়াট অভিযোগে অ্যাডভোটেক নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার তাকে অন্যায়ভাবে আটক রেখেছে। শুধু তাই নয়, অতি গোপনে ও দ্রততার সাথে আজ (মঙ্গলবার) নিপুণ রায়ের আইনজীবীদের অনুপস্থিতিতেই পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা সরকারের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে নিপুণ রায় চৌধুরীর মুক্তি ও তার বিরুদ্ধে আনীত কাল্পনিক অভিযোগে ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১