• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : বিশ্বের ১১০টি শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ১০০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস গত মঙ্গলবার প্রকাশিত এই সূচক প্রকাশ করে। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে ভ্রমণ করা যায়, মূলত তার ওপর ভিত্তি করেই এই সূচক প্রকাশ করে হ্যানলি। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি।

বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে এবার বাংলাদেশের সঙ্গী হয়েছে লেবানন ও সুদান।

হেনলির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম আর মিয়ানমারের অবস্থান ৯৪তম। সেনা অভ্যুত্থানের পরও মিয়ানমারের এই অবস্থান। দেশটির নাগরিকরা বিশ্বের ৪৭টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন।

তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী শ্রীলঙ্কা রয়েছে ৯৯তম অবস্থানে, নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তানের ১০৭তম এবং তালিকায় সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ ১১০তম স্থানে রয়েছে আফগানিস্তান। এ ছাড়া তালিকায় ১০২তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

হেনলি পাসপোর্ট সূচক ২০২১-এ প্রথম স্থানে রয়েছে জাপান, দ্বিতীয় সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ক


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০