• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রতিশ্রুতিঃ আবারও দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জানিয়েছেন, আবারও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি পূর্ণ ও দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর করার ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে গতকাল জাতিসংঘের বেশকিছু সদস্যরাষ্ট্র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের হয়ে এ প্রতিশ্রুতির কথা জানান।

১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “বিশ্বকে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা থেকে মুক্ত করতে“ যে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন, তা উদ্ধৃত করে অনুষ্ঠানে ফাতিমা বলেন, বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষরকারী প্রথম ৫০টি দেশের মধ্যে একটি । যার ফলে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি অটল থাকা বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতি।

এই ভার্চুয়াল অনুষ্ঠানটি মেক্সিকো, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ব্রাজিল, অস্ট্রিয়া, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ও দক্ষিণ আফ্রিকার যৌথ আয়োজনে নিউইয়র্ক, জেনেভা ও ভিয়েনায় একযোগে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও যোগ দেয়। আন্তোনিও গুতেরেস একটি ভিডিও বক্তব্য দেন। অনুষ্ঠানটিতে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস ও ইন্টারন্যাশনাল কোয়ালিশন টু অ্যবোলিশ নিউক্লিয়ার উইপনের প্রধানেরা।
এ টি/ ২৩ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০