• সোমবার, ১১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

উত্তরায় নিজ বাসার ভেতর থেকে কলামিস্ট অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহমান আর নেই। আজ শনিবার (১৭ এপ্রিল) উত্তরায় তার ফ্ল্যাটের দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা তালা ভেঙে তার রুমের ফ্লোর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছি।

পুলিশ জানায়, খবর পেয়ে থানা পুলিশ তারেক শামসুর রেহমানের উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের চার নম্বর সড়কের ১২/এ দোলনচাঁপা ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করেছে। এক পা বাথরুমে এবং শরীরের বাকি অংশ রুমের ফ্লোরে পড়ে ছিল। তিনি স্ট্রোক করেছেন নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

বছর দুই আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান এই শিক্ষক। তিনি উত্তরায় ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১