• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ভারতের উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবেঃ জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের এমপি করোনা প্রতিরোধে বাংলাদেশকে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন “কোভিশিল্ড”দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি ভারত সরকার ও ভারতের জনসাধারণের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

এ অভিনন্দন বার্তায় জাতীয় জি এম কাদের বলেন, ‘মহামারিকালে ভারত সরকারের এই উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এই উপহার প্রমাণ করেছে, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনে বন্ধুপ্রতিম ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
এ টি/ ২৩ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০