• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ইরান সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এনবি নিউজ : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইরান সফরে গেছেন। মঙ্গলবার তিন দিনের সফরে তেহরান পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের আমন্ত্রণে এ সফর করছেন।খবর তাসনিম নিউজের।

এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে— ইরান সফরের সময় পাক পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি ইরানের পবিত্র মাশহাদ শহর সফর করবেন।

তিন দিনের এ সফরের সময় ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা দুই দেশের মধ্যকার তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করবেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১